ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে প্রধান ঈদ জামাত জমিয়তুল ফালাহ মসজিদে সকাল ৮টায়

চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় ঐতিহাসিক জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। এছাড়া, একই মসজিদে দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন মসজিদের প্রধান পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক।

জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর জিমনেশিয়াম মাঠেও একই সময়ে একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সেখানে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সমাজকল্যাণ বিভাগ গত চারদিন ধরে প্যান্ডেল স্থাপন, শামিয়ানা ও কার্পেটিংয়ের কাজ করেছে। মসজিদের অজুখানা, ওয়াশরুম ও সিঁড়িগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। মুসল্লিদের সুবিধার জন্য ৫০টি মাইক, ৩০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং বৃষ্টির কথা মাথায় রেখেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার সকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মসজিদ পরিদর্শন করে জানান, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। ঈদে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা এড়াতে চসিক ৪১টি ওয়ার্ডে নিজস্ব লোকসহ স্থানীয়দের সমন্বয়ে কাজ করছে বলেও তিনি জানান।

জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে নগরীর চারটি আসনের সংসদ সদস্য, চসিক মেয়র, বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতা, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। এটি নগরীর কেন্দ্রীয় মসজিদ হওয়ায় এখানে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। সরকারিভাবে এটি প্রথম ও প্রধান ঈদ জামাত হিসেবে স্বীকৃত। জিমনেশিয়াম মাঠেও সরকারি কর্মকর্তা ও আশপাশের বাসিন্দারা নামাজ আদায় করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

চট্টগ্রামে প্রধান ঈদ জামাত জমিয়তুল ফালাহ মসজিদে সকাল ৮টায়

আপডেট সময় : ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬