ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: অক্সিজেন সংকটে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের পঞ্চম তলায় অবস্থিত একটি ফোমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট বিশৃঙ্খলা এবং অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় চিকিৎসাধীন দুই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতরা হলেন—বরিশাল সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন হাওলাদার (৬৫) এবং পটুয়াখালী সদর উপজেলার আতাউর রহমান কাজী। স্বজনদের অভিযোগ, জরুরি মুহূর্তে অক্সিজেনের জন্য বারবার অনুরোধ জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্মীরা সময়মতো ব্যবস্থা নিতে পারেননি। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিন আনসার সদস্য আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে হাসপাতালের অগ্নিনিরাপত্তা ও জরুরি চিকিৎসাসেবার সক্ষমতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: অক্সিজেন সংকটে ২ রোগীর মৃত্যু

আপডেট সময় : ০২:০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬