বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক পরিবারের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
চাঁদপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, এই উপহার কোনো দান বা করুণা নয়, বরং প্রতিবেশী ও ভাই হিসেবে ভালোবাসার একটি নিদর্শন। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী হাতে পেয়ে অসহায় পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।
রিপোর্টারের নাম 
























