ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে ঈদযাত্রায় স্বস্তি: যানজটমুক্ত মহাসড়কে ঘরে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার সকাল থেকেই সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক দিয়ে উত্তরবঙ্গগামী যাত্রী ও যানবাহনগুলো কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকায় যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করছেন।

সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের ৯০ কিলোমিটার এলাকায় প্রায় ১২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যমুনা সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ২২ কিলোমিটার এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। সড়কে কোনো গাড়ি বিকল হলে তা দ্রুত সরানোর জন্য মেকানিক টিম এবং জরুরি সহায়তার জন্য তিনটি মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে।

পুলিশের দেওয়া তথ্যমতে, যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজারেরও বেশি যানবাহন পার হয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ায় এবং পুলিশের সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে যাত্রী ও চালকরা সন্তোষ প্রকাশ করেছেন। ভোগান্তিহীন এমন যাত্রা শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জে ঈদযাত্রায় স্বস্তি: যানজটমুক্ত মহাসড়কে ঘরে ফিরছে মানুষ

আপডেট সময় : ১০:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬