ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ভারতে আটক হওয়া বাংলাদেশি নাগরিককে বিএসএফ ফেরত দিলো

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ওপারে ভারতের তেঁতুলবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বিকালে তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যদের হাতে আটক হন মোর্শেদ মণ্ডল (৫৫)। এর একদিন পর, আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিজিবির ৫ সদস্যের একটি দল গোগা ক্যাম্পের সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নেয়। অন্যদিকে, বিএসএফের তেঁতুলবাড়িয়া ক্যাম্পের এসি প্রবীণ চন্দ্রের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম উপস্থিত ছিল। সীমান্ত পিলার ১৭/৭-এস ২৫ আর পিলার থেকে আনুমানিক ৫ গজ ভারতের অভ্যন্তরে তেঁতুলবাড়িয়া নামক স্থানে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আলোচনার পর, যশোরের শার্শা উপজেলার বাগাছড়া গ্রামের হায়দার মণ্ডলের ছেলে আটক মোর্শেদ মণ্ডলকে তাঁর জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

২১ বিজিবির গোগা ক্যাম্পের কমান্ডার সুবেদার তরিকুল ইসলাম জানান, ‘অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বিএসএফের হাতে আটক হওয়া এক বাংলাদেশিকে বিএসএফ আমাদের কাছে হস্তান্তর করেছে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য

ভারতে আটক হওয়া বাংলাদেশি নাগরিককে বিএসএফ ফেরত দিলো

আপডেট সময় : ০৪:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫