ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

“সাংবাদিক মেরেছি, ওনারে মারতে কি আমার সময় লাগে”: হুমকি দিলেন বহিষ্কৃত বিএনপি নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপির বহিষ্কৃত দপ্তর সম্পাদক আবুল বশার হাওলাদার বাচ্চু সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা দোকানঘর দখলের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক ব্যবসায়ীকে প্রকাশ্যেই হুমকি দিয়েছেন। তিনি দম্ভভরে বলেন, যেহেতু তিনি এর আগে একজন সাংবাদিককে মারার অপরাধে দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তাই আরেকজনকে আঘাত করতে তার সময় লাগবে না।

রবিবার (৫ অক্টোবর) বিকেলে তিনি এই মন্তব্য করেন।

ব্যবসায়ীর দোকান দখলের অভিযোগ
স্থানীয় ঘাঘর বাজারের ব্যবসায়ী মানিক লাল ভট্টাচার্য (ওরফে কালু ঠাকুর)-এর দোকানঘর দখলের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বহিষ্কৃত এই বিএনপি নেতা আক্রমণাত্মক বক্তব্য দেন।

আবুল বশার হাওলাদার বাচ্চু বলেন:

“আমি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলাম। কয়েকদিন আগে কোটালীপাড়ার সাংবাদিক হাসান-মিজানকে মারার অপরাধে আমাকে বরখাস্ত করছে দল। আমি ভালো-মন্দ বুঝে বিএনপি করি। আওয়ামী লীগের আমলে ৪৩টি মামলা খেয়েছি। হাসান-মিজানকে মারতে পারলে ওনারে (মানিক লাল ভট্টচার্য ওরফে কালু ঠাকুর) মারতে কি আমার সময় লাগে।”

তার এই বক্তব্য এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দার পদধ্বনি: আইএমএফের সতর্কবার্তা

“সাংবাদিক মেরেছি, ওনারে মারতে কি আমার সময় লাগে”: হুমকি দিলেন বহিষ্কৃত বিএনপি নেতা

আপডেট সময় : ১২:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫