ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শাখা ও ব্যবসা কেন্দ্রের জন্য অফিস ভাড়া নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ব্যাংকের শাখা ও বিভিন্ন ব্যবসা কেন্দ্রের জন্য অফিস ভাড়া নেওয়ার ক্ষেত্রে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ভাড়ার সীমার মধ্যে থাকলে ভবিষ্যতে কোনও শাখা বা ব্যবসা কেন্দ্রের জন্য অফিস ভাড়া নিতে আর কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব অনুমোদন নিতে হবে না। ব্যাংকের নিজস্ব পরিচালনা পর্ষদের অনুমোদনেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) জারি করা প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলো এখন থেকে তাদের শাখা বা ব্যবসা কেন্দ্রের জন্য নতুন করে জায়গা ভাড়া নেওয়া, ইজারা চুক্তি করা কিংবা বিদ্যমান ভাড়ার চুক্তি নবায়নের ক্ষেত্রে নিজেদের পরিচালনা পর্ষদের অনুমোদনের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবে। তবে এ ক্ষেত্রে ভাড়ার পরিমাণ অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে থাকতে হবে। 

নতুন নীতিমালা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় প্রতি বর্গফুট জায়গার সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে অঞ্চলভেদে ভিন্নভাবে। রাজধানী ঢাকায় প্রতি বর্গফুটের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা। চট্টগ্রামে ৬১ টাকা, সিলেটে ৪০ টাকা, বরিশালে ৪৮ টাকা, রংপুরে ৪৫ টাকা এবং ময়মনসিংহে ৩৬ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রতি বর্গফুটের সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছে ৩৪ টাকা।

সিটি করপোরেশন এলাকার বাইরে পৌরসভা ও গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে ভাড়ার সর্বোচ্চ সীমা আরও কম নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক ও বাজার পরিস্থিতি বিবেচনায় এ সীমা নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তবে নতুন নিয়মে পূর্ব অনুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হলেও কিছু শর্ত বজায় রাখা হয়েছে। ভাড়া চুক্তি সম্পাদনের পর সংশ্লিষ্ট ব্যাংককে ১০ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে বিষয়টি অবহিত করতে হবে।

এছাড়া কয়েকটি বিশেষ পরিস্থিতিতে এখনও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন বাধ্যতামূলক থাকবে। এর মধ্যে রয়েছে— নির্ধারিত সর্বোচ্চ ভাড়ার সীমা অতিক্রম করলে, ভবনের মালিকের সঙ্গে ব্যাংকের পরিচালক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থের সংঘাত থাকলে, বিদ্যমান ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে শাখা স্থানান্তর করা হলে এবং ব্যাংকের প্রধান কার্যালয় বা নিয়ন্ত্রণকারী দফতরের জন্য ভবন ভাড়া নেওয়ার ক্ষেত্রে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোর নতুন শাখা স্থাপন ও স্থানান্তরের সংখ্যা বাড়ায় অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকগুলো দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে এবং নতুন শাখা চালু বা স্থানান্তরের ক্ষেত্রে সময় ও প্রশাসনিক জটিলতা কমবে।

তবে শাখা বা ব্যবসা কেন্দ্র স্থাপন ও স্থানান্তরের ক্ষেত্রে ব্যাংকগুলোকে বিদ্যমান আইনগত বিধান, বিশেষ করে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারা যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস সময়ে বাইরে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শাখা ও ব্যবসা কেন্দ্রের জন্য অফিস ভাড়া নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতি

আপডেট সময় : ০৭:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬