ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেমেয়াদি লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের অনুমোদন

‘লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’ নামে একটি বেমেয়াদি ফান্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বেমেয়াদি ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ (পঁচিশ) কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আড়াই কোটি টাকা যোগান দিয়েছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি । ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লা্ইফ ইন্স্যুরেন্স ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেমেয়াদি লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের অনুমোদন

আপডেট সময় : ০৮:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬