মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০১ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এনবিআর চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে প্রতারণার ঘটনায় জিডি

  • হালনাগাদ সময় : ০৮:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মিথ্যা তথ্যের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের ভুয়া ই-মেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা দাবি করার বিষয়টি নজরে আসার পর প্রতারক চক্রের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ মঙ্গলবার এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. কাউছার শেরেবাংলা থানায় এ জিডি করেন। ডায়েরি নম্বর ২৫৮।

জিডি দায়েরের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছে এনবিআর।

এতে বলা হয়েছে, চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ইমেইল আইডির মাধ্যমে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে।

কর্মকর্তা-কর্মচারীগণসহ সর্বস্তরের জনগণকে এই প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য এনবিআরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এনবিআর চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে প্রতারণার ঘটনায় জিডি

হালনাগাদ সময় : ০৮:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬