ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

৬ দাবিতে অনড় স্বাস্থ্য সহকারীরা: টাঙ্গাইলে তৃতীয় দিনের মতো বন্ধ টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

পদোন্নতি কাঠামো বাস্তবায়ন, ন্যায্য বেতন স্কেল ও কাজের স্বীকৃতিসহ ছয় দফা দাবিতে টাঙ্গাইলে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। গত শনিবার থেকে শুরু হওয়া এই লাগাতার কর্মবিরতিতে জেলার ১২টি উপজেলার ৪২০ জন স্বাস্থ্য সহকারী অংশ নিয়েছেন। ফলে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের টিকাদানসহ অন্যান্য নিয়মিত স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

প্রতিদিন ৫ ঘণ্টা কর্মবিরতি

আন্দোলনকারীরা জানান, সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এই কর্মবিরতি চলে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রতিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ফটকে ব্যানার টাঙিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

টাঙ্গাইল সদর উপজেলার বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তারা তাদের ন্যায্য দাবিগুলো জানিয়ে এলেও কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি। এ কারণেই বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে এর আগে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে টিকাদান কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

৬ দাবিতে অনড় স্বাস্থ্য সহকারীরা: টাঙ্গাইলে তৃতীয় দিনের মতো বন্ধ টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা

আপডেট সময় : ১১:৩৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫