ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ইরানে হামলার বৈধতা নিয়ে প্রশ্ন: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণ তৃতীয় দিনে গড়িয়েছে। এই আক্রমণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশ্ন উঠেছে। সর্বশেষ, এই একতরফা হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো। তিনি জোর দিয়ে বলেছেন, শক্তি প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে আলোচনার মাধ্যমে নেওয়া উচিত ছিল।

গতকাল সোমবার প্যারিসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বারো বলেন, “এটি এমন একটি বিষয় যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো একটি যৌথ কাঠামোর মধ্যে আলোচনার দাবি রাখে। সেখানে সকল পক্ষ তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারত।”

তিনি আরও বলেন, “কোনো শক্তি প্রয়োগ তখনই আইনত বৈধতা পায়, যখন তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামনে উপস্থাপন করা হয় এবং সেখানে সংশ্লিষ্ট সকলের মতামত নেওয়া হয়।”

এদিকে, ইরানে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো ফরাসি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ ও সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতার আহ্বান আবদুস সালামের

ইরানে হামলার বৈধতা নিয়ে প্রশ্ন: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

আপডেট সময় : ০৩:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬