দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে সোমবার (২ মার্চ) ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মার সঙ্গে বৈঠকে বসেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করা, নতুন বাজার সৃষ্টি এবং বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, শুল্ক ও অশুল্ক বাধা অপসারণ, সীমান্ত বাণিজ্য সহজীকরণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে উভয় পক্ষ গুরুত্বারোপ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা বাণিজ্য মন্ত্রণালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা তাকে স্বাগত জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে আলোচনার বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























