দেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি (Fast-Moving Consumer Goods) প্রতিষ্ঠান রিমার্ক এইচবি সম্প্রতি তাদের সম্মানিত পরিবেশক অংশীদারদের জন্য এক বিশেষ মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত কোম্পানির অত্যাধুনিক কারখানায় ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের পরিবেশকদের অংশগ্রহণে দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রিমার্ক এইচবির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর নাজমুল আলম, হেড অব সেলস অপারেশনস আকিব সারোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় ৬০০ বিঘা বিস্তৃত এই কারখানাকে দেশের অন্যতম আধুনিক শিল্প প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়।
সকালে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের পরিবেশকরা কারখানায় সমবেত হলে কোম্পানির কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর একটি ফলপ্রসূ সভায় পরিবেশকদের সাথে ব্যবসার বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বাজারের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিবেশকরা কারখানার উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়, যেমন – মোল্ডিং, টিউব প্রোডাকশন, প্রিন্টিং, পিভিডি কোটিং, মিক্সিং ও ফিলিং – সবই একই ছাদের নিচে নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হতে দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
দিনব্যাপী এই আয়োজনের শেষ ভাগে, ব্যবসায়িক সাফল্য অর্জনে বিশেষ অবদানের জন্য শীর্ষস্থানীয় পরিবেশকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সর্বাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান বজায় রাখার দৃঢ় প্রতিশ্রুতির ফলস্বরূপ, রিমার্ক এইচবি ইতোমধ্যে আইএসও (ISO) এবং সিজিএমপি (cGMP) সার্টিফিকেশন অর্জন করেছে। এছাড়া, একটি নিরাপদ ও পরিবেশবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানটি মর্যাদাপূর্ণ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভ করেছে।
আমেরিকাভিত্তিক এই বহুজাতিক প্রতিষ্ঠানটি বাংলাদেশের এফএমসিজি খাতে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বর্তমানে, প্রতিষ্ঠানটি হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার এবং কালার কসমেটিকস পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে নিয়োজিত রয়েছে। তাদের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লিলি, নিওর, ম্যাক্স বিউ, লিটল ওয়ান, অরিক্স এবং টাইলক্স, সিওডিল।
রিমার্ক এইচবির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, “যেকোনো ব্যবসায়িক ইকোসিস্টেমের জন্য ডিস্ট্রিবিউটর পার্টনাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে প্রবেশের অল্প সময়ের মধ্যেই রিমার্ক হারল্যান বাংলাদেশের পণ্য ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার পেছনে আমাদের পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ ডিস্ট্রিবিউটরদের বড় ভূমিকা রয়েছে। আজ তাঁদের ফ্যাক্টরি ঘুরে দেখতে এবং সম্মানিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, আগামী দিনগুলোতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় রিমার্ক এইচবির আসল পণ্য বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে সক্ষম হব।”
রিমার্ক এইচবি একটি আমেরিকাভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান, যা বিশ্বমানের পণ্য নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে নকল ও ভেজালমুক্ত খাঁটি পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নত প্রযুক্তি এবং একটি শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের এফএমসিজি সেক্টরে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।
রিপোর্টারের নাম 
























