সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো পূবালী ব্যাংক পিএলসি.-এর এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ২০০তম সভা। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান। পূবালী ব্যাংক পিএলসি.-এর এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, মহাব্যবস্থাপক ও চিফ রিস্ক অফিসার মোঃ মনজুরুল ইসলাম মজুমদার সভায় সভাপতিত্ব করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোহাম্মদ আলী ঝুঁকি চিহ্নিতকরণ এবং তা কার্যকরভাবে প্রশমনের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে একটি শক্তিশালী ঝুঁকি ও সম্মতি সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ লক্ষ্যে, তিনি ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ এবং আইসিসি (Internal Control & Compliance) বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ব্যাংকের বর্তমান ঝুঁকির অবস্থা পর্যালোচনা করেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রিপোর্টারের নাম 























