ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রমজানে প্রবাসীদের জন্য বিশেষ সেবার সম্ভার নিয়ে এনআরবিসি ব্যাংক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে এনআরবিসি ব্যাংক প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে এবং এ সংক্রান্ত সেবার মান বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। পুরো মাস জুড়ে ‘বিশেষ রেমিট্যান্স সেবা মাস’ পালনের অংশ হিসেবে, পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত রেমিট্যান্স গ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এনআরবিসি ব্যাংক সবসময় রেমিট্যান্স সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে এবং এটিকে ব্যাংকের একটি কৌশলগত সেবাখাত হিসেবে গণ্য করে। তিনি আরও জানান, প্রবাসীদের পাঠানো অর্থ তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এই বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে প্রবাসী আয় দ্রুত, নিরাপদ এবং সহজ উপায়ে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ব্যাংক সর্বদা সচেষ্ট। রেমিট্যান্স গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ইতোমধ্যেই ব্যাংকের সকল আউটলেটে পৃথক ‘রেমিট্যান্স সার্ভিস ডেস্ক’ চালু করা হয়েছে। এই ধারাবাহিকতায় রমজান মাসব্যাপী বিশেষ উপহার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে চাঁদাবাজি: বিএনপির নেতা হুমায়ুন শাহীনের বিরুদ্ধে অভিযোগ, ৯ জন আটক

রমজানে প্রবাসীদের জন্য বিশেষ সেবার সম্ভার নিয়ে এনআরবিসি ব্যাংক

আপডেট সময় : ০৪:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬