ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর: পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া, বললেন অর্থমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদলকে ‘স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর নিজেদের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এমন পরিবর্তন আনা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী এই কথা জানান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, অনেক জায়গায় হয়েছে এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন সরকারের নিজস্ব কর্মসূচি, পছন্দ ও নীতিগত চিন্তা-ভাবনা রয়েছে। এসব বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হচ্ছে এবং ভবিষ্যতেও প্রয়োজনবোধে পরিবর্তন হতেই থাকবে।” গভর্নর পরিবর্তনের সুনির্দিষ্ট কোনো কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, “বিবেচনার কিছু নেই। একটা নতুন সরকার এসেছে, তাদের প্রায়োরিটি আছে, স্বাভাবিকভাবেই পরিবর্তন হবে।”

এর আগে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগের কথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১২৭, ১৯৭২)-এর ১০ (৫) অনুচ্ছেদ অনুযায়ী, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে পাবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, মোস্তাকুর রহমানের নিয়োগের মাধ্যমে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন। ড. আহসান এইচ মনসুরকে প্রায় দেড় বছর আগে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছিল, তবে তিনি তার চার বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর: পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া, বললেন অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬