মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বুড়িচংয়ে আ. লীগ কার্যালয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান, উত্তেজনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীর অবস্থান এবং স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন নেতাকর্মীকে কার্যালয় পরিষ্কার ও মেরামতের কাজ করতে দেখা যায় এবং এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

প্রায় দুই মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, গত জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট ভাঙচুর হওয়া আওয়ামী লীগ অফিসে কয়েকজন ব্যক্তি অবস্থান নিয়ে কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের উদ্যোগ নিচ্ছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুড়িচং উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা প্রশ্ন তুলেছেন যে, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কীভাবে তারা পৌরসভা সদরে মিছিল ও অবস্থান কর্মসূচি করতে পারে। তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ। তারা কীভাবে অফিসে অবস্থান করছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পরিচয়পত্র তৈরির অজুহাতে কলেজছাত্রী ধর্ষণ: ছাত্রদল নেতা গ্রেপ্তার

বুড়িচংয়ে আ. লীগ কার্যালয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান, উত্তেজনা

আপডেট সময় : ০৯:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬