ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বিতর্ক পিছু ছাড়ছে না: ৪ মাস পর ফের চট্টগ্রাম জেলা প্রশাসনে সেই নাজির জামাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দুর্নীতির অভিযোগে বদলি হওয়ার মাত্র চার মাস পর আবারও চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের গুরুত্বপূর্ণ নাজির পদে ফিরলেন জামাল উদ্দিন। তার বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা যায়, টানা ছয় বছর চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে নাজিরের দায়িত্ব পালনকালে জামাল উদ্দিন বিপুল বিত্তবৈভবের মালিক হন বলে অভিযোগ ওঠে। মাসিক ৩০ হাজার টাকা বেতনের চাকরিতে দেড় কোটি টাকার ফ্ল্যাটের মালিকানার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এই প্রতিবেদনের পরই গত বছরের ২৭ সেপ্টেম্বর তাকে নোয়াখালী জেলা প্রশাসনে বদলি করা হয়। পরদিন ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মোহাম্মদ নূরুল্লাহ নূরী স্বাক্ষরিত ওই আদেশে জামাল উদ্দিন ছাড়াও আরও দু’জন কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।

ওই বদলির আদেশে জেলা প্রশাসনের সার্টিফিকেট শাখার উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাশকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এবং চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীকে রাঙামাটির কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়। গত সেপ্টেম্বর মাসের এই প্রশাসনিক রদবদলের মাত্র চার মাস পর বিতর্কিত এই নাজিরকে আবারও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ নাজির পদে পদায়ন করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

বিতর্ক পিছু ছাড়ছে না: ৪ মাস পর ফের চট্টগ্রাম জেলা প্রশাসনে সেই নাজির জামাল

আপডেট সময় : ০৫:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬