ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

নবীগঞ্জ-বাহুবলের স্বপ্নভঙ্গ: মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে হতাশ ড. রেজা কিবরিয়া ও তার সমর্থকরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন আলোচিত রাজনীতিবিদ ও আন্তর্জাতিক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। দেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ হিসেবে তার মন্ত্রিসভায় স্থান পাওয়ার জোর প্রত্যাশা ছিল স্থানীয় ভোটার ও সমর্থকদের মধ্যে। তবে নবগঠিত মন্ত্রিসভায় তার নাম না থাকায় সমগ্র নবীগঞ্জ-বাহুবলজুড়ে নেমে এসেছে গভীর হতাশা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া।

নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ড. রেজা কিবরিয়াকে ঘিরে এক ধরনের বিশেষ আগ্রহ এবং প্রত্যাশা তৈরি হয়েছিল। নির্বাচনের আগ মুহূর্তে বিএনপিতে যোগ দিয়ে চমক দেখিয়ে মনোনয়ন লাভ এবং এরপর বিপুল ভোটে বিজয়ী হওয়ার বিষয়টি স্থানীয়দের মনে এক নতুন আশার সঞ্চার করেছিল। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের মুখেও প্রায়শই শোনা যেত, ড. রেজা কিবরিয়া নির্বাচিত হলে তিনি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পাবেন, এমনকি অর্থমন্ত্রী হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই প্রত্যাশাকে সামনে রেখেই নবীগঞ্জ-বাহুবলের ভোটাররা ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন। কিন্তু বিশাল ভোটের ব্যবধানে জয় লাভ করেও মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় মানুষের সেই আশা এখন হতাশায় পর্যবসিত হয়েছে।

নবীগঞ্জ-বাহুবলের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা মনে করেন, ড. রেজা কিবরিয়ার মতো একজন যোগ্য ও আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদকে মন্ত্রিসভায় স্থান না দেওয়া মেধার অবমূল্যায়ন এবং জনআস্থার ক্ষয়।

গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম বজলু হতাশা ব্যক্ত করে বলেন, “আমরা সম্মিলিতভাবে ড. রেজা কিবরিয়াকে নির্বাচিত করেছিলাম এই আশায় যে তিনি অর্থমন্ত্রী হিসেবে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। কিন্তু মন্ত্রিসভায় তার স্থান না হওয়ায় আমরা গভীরভাবে হতাশ। রাজনৈতিক জটিলতায় যখন একজন যোগ্য ব্যক্তির মেধা আটকে যায়, তখন শুধু একজন ব্যক্তি নন, পুরো জনপদই তাদের স্বপ্নের নেতৃত্ব হারায়।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান বলেন, “আমাদের প্রত্যাশা ছিল ড. রেজা কিবরিয়া এমপি হলে এবং দল সরকার গঠন করলে তাকে অর্থমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় আমরা ব্যথিত। তবে আমরা আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান বিষয়টি সুবিবেচনা করবেন।”

সিনিয়র যুগ্ম সম্পাদক অলিউর রহমানও একই সুর মিলিয়ে বলেন, “ড. রেজা কিবরিয়া একজন আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ। নবীগঞ্জ-বাহুবলবাসীর আশা ছিল, তিনি এমপি হলে সরকার তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে স্থান দেবে। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী সুবিবেচনা করবেন বলে আমরা বিশ্বাস করি।”

হবিগঞ্জ জেলার মধ্যে কাউকেই মন্ত্রিসভায় স্থান না দেওয়ায় এই অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ড. রেজা কিবরিয়াকে ঘিরে দেখা স্বপ্নভঙ্গ এখন স্থানীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

নবীগঞ্জ-বাহুবলের স্বপ্নভঙ্গ: মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে হতাশ ড. রেজা কিবরিয়া ও তার সমর্থকরা

আপডেট সময় : ০৫:১৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬