ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

রাজনৈতিক পটপরিবর্তনের পর: হবিগঞ্জে আ.লীগ কার্যালয়ে ফিরলেন নেতাকর্মীরা, স্লোগানে মুখর টাউন হল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘ বিরতির পর আবারও প্রাণ ফিরেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। বুধবার ভোরে শহরের টাউন হল এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভেতরে প্রবেশ করেন দলটির প্রায় ১০-১২ জন নেতাকর্মী। এর মধ্য দিয়ে ২০২৪ সালের ৪ আগস্টের ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে পরিত্যক্ত থাকা কার্যালয়টিতে পুনরায় দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দিলেন তারা।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে কার্যালয়টি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সে সময় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ায় দীর্ঘদিন ধরে কোনো দলীয় কার্যক্রম পরিচালিত হয়নি এই কার্যালয়ে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এই প্রথমবারের মতো জেলা কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই পদক্ষেপকে রাজনৈতিক পর্যবেক্ষকরা দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দলটির সাংগঠনিক তৎপরতা পুনরুজ্জীবিত করার একটি ইঙ্গিত হিসেবে দেখছেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কার্যালয়ে কার্যক্রম শুরুর বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

রাজনৈতিক পটপরিবর্তনের পর: হবিগঞ্জে আ.লীগ কার্যালয়ে ফিরলেন নেতাকর্মীরা, স্লোগানে মুখর টাউন হল

আপডেট সময় : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬