ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির বড় অভিযান: ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত শেষ রাতে পরিচালিত এক অভিযানে এসব জীবন রক্ষাকারী ও মাদক হিসেবে ব্যবহৃত ওষুধের চালানটি উদ্ধার করা হয়। বিজিবির দাবি, জব্দকৃত ওষুধের বাজারমূল্য ৩ কোটি ১২ লাখ টাকারও বেশি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) আওতাধীন হলদীগ্রাম বিওপির একটি টহল দল বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকায় অবস্থান নেয়। এসময় চোরাকারবারিরা ভারত থেকে ওষুধের বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ওই বস্তাগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল (১০০ মি.গ্রা.) ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, আটককৃত এই চালানের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। দেশের সীমান্ত রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির বড় অভিযান: ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

আপডেট সময় : ০১:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬