ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সেন্টমার্টিনের গভীর সাগরে ভাসমান ৯ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সেন্টমার্টিনের অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত সোমবার সফল অভিযান চালিয়ে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ তাদের জীবন বাঁচায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার সেন্টমার্টিন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় এই ঘটনা ঘটে। মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যাওয়া ফিশিং বোটটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়লে এটি নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। প্রতিকূল পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন বোটের ৯ জন জেলে।

ঘটনার খবর কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরের মাধ্যমে জানতে পারে সদর দপ্তর। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। সেই লক্ষ্যে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’কে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যরা দক্ষতার সাথে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটটি শনাক্ত করতে সক্ষম হন এবং বোটসহ ৯ জন জেলেকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পরবর্তীতে, সুস্থ ও অক্ষত অবস্থায় ট্রলারসহ সকল জেলেকে তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দর থেকে একদিনে ১১, মোট ৪৬ ফ্লাইট বাতিল

সেন্টমার্টিনের গভীর সাগরে ভাসমান ৯ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড

আপডেট সময় : ১২:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬