ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের জলসীমা থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ অপহরণ করেছে। মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে এই ঘটনা ঘটে।

আটকদের মধ্যে চারজন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন – মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮), এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।

ট্রলার মালিক মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার পথে তাদের ট্রলারটি শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় নোঙর করে। গভীর রাতে স্পিডবোটে করে আসা একদল আরাকান আর্মি সদস্য জেলেরা ট্রলারসহ তাদের আটক করে নিয়ে যায়। এই ঘটনায় অপহৃত জেলেদের পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এ ব্যাপারে টেকনাফ কোস্টগার্ডের সাথে যোগাযোগ করা হলে লে. কমান্ডার রিফাত জানান, এই মুহূর্তে তার কাছে এই ঘটনার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আপডেট সময় : ১২:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬