রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাস মেয়াদী এই কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার (১২ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক ইউনুসুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে নাহিদুল ইসলাম সাজুকে আহ্বায়ক এবং আঞ্জুমান আরা হক আরশিকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটির মিডিয়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহ্ সোহানুর রহমান।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে মো. সাফফাত আহমেদ তিতাস এবং যুগ্ম-আহ্বায়ক পদে ফা-আরদ্বীন রহমান, শামীম হোসেন ও মো. বারি মনোনীত হয়েছেন। অন্যদিকে, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব হিসেবে মামুনুর রশিদ এবং যুগ্ম-সদস্য সচিব হিসেবে ইমন রাজ, তানভীর হোসেন রওনক, রাজু আহমেদ ও আবু ইয়াকুবকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে খালেদ হাসান মিলু এবং সিনিয়র সংগঠক হিসেবে মোকলেছুর রহমান বিজয়কে রাখা হয়েছে। এছাড়া সংগঠনের মুখপাত্র হিসেবে আশরাফুল ইসলাম আযিম এবং সহ-মুখপাত্র হিসেবে উর্মি খাতুন মনোনীত হয়েছেন।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত রাজশাহীতে ছাত্র আন্দোলনকে আরও সুসংগঠিত ও বেগবান করতেই এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 





















