ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সম্মানি থেকে টাকা কর্তন: প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর চটলেন তারাগঞ্জের ইউএনও

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রংপুর-২ আসনের তারাগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সম্মানি থেকে বিধিবহির্ভূতভাবে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনের বিরুদ্ধে ওঠা এই অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে চরম অপেশাদার ও উদ্ধত আচরণ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ৪৩টি কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করেন মোট ৭৭৫ জন কর্মকর্তা। এর মধ্যে ৪৮৮ জন পোলিং অফিসার, ৪৩ জন প্রিজাইডিং অফিসার এবং ২৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন। অভিযোগ রয়েছে, ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আবু হাইয়ের মাধ্যমে প্রত্যেকের সম্মানি থেকে ২০০ টাকা করে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা কেটে রাখা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, একই সংসদীয় আসনের বদরগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্তরা পূর্ণাঙ্গ সম্মানি পেলেও তারাগঞ্জে টাকা কেটে নেওয়ার ঘটনাটি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর এবং গণমাধ্যমকর্মীরা তৎপর হলে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তড়িঘড়ি করে সংগৃহীত অর্থ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তারাগঞ্জ শাখায় সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে এই কর্তনকে ‘কর ও ভ্যাট’ বাবদ জমা বলে দাবি করা হলেও সংশ্লিষ্টরা একে অনিয়ম ঢাকবার চেষ্টা হিসেবে দেখছেন।

এদিকে, এই অর্থ কর্তনের বিষয়ে বক্তব্য নিতে সাংবাদিকরা ইউএনও মোনাব্বর হোসেনের কার্যালয়ে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে বলেন, “আপনার যা ক্ষমতা আছে লেখেন। আমার বিরুদ্ধে যা পারেন করেন। লোকজন দিয়ে মানববন্ধন করানোর ব্যবস্থা করেন।” একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন মারমুখী ও অপেশাদার আচরণে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনী দায়িত্ব পালনের পর নিয়ম অনুযায়ী কর্মকর্তাদের প্রাপ্য সম্মানি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও পাঁচ দিন পর টাকা ব্যাংকে জমা দেওয়ার ঘটনাটি প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

সম্মানি থেকে টাকা কর্তন: প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর চটলেন তারাগঞ্জের ইউএনও

আপডেট সময় : ১০:০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬