ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

খলিলুর রহমানের মন্ত্রিত্ব গ্রহণ: সংবিধান সংস্কার ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে প্রশ্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নতুন সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানের অন্তর্ভুক্ত হওয়াকে সংবিধান সংস্কারের ক্ষেত্রে একটি ‘ইঞ্জিনিয়ারিং’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার মাধ্যমে সরকার গঠনের প্রথম দিনেই দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। তিনি এটিকে কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গই নয়, বরং আইনি সংকট ও জটিলতা তৈরির কারণ বলেও উল্লেখ করেন।

সংবিধান সংস্কার আদেশে স্বাক্ষর করে গণভোটে অংশগ্রহণ করা সত্ত্বেও, বিএনপি বর্তমানে যে ব্যাখ্যা দিচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্বে থাকা খলিলুর রহমানের বর্তমান বিএনপি সরকারে যোগদানকে নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ভাঙা সড়কে বাঁশের সাঁকো: পাঁচ গ্রামের মানুষের চরম ভোগান্তি

খলিলুর রহমানের মন্ত্রিত্ব গ্রহণ: সংবিধান সংস্কার ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬