ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

গণভোটের ফল স্থগিতের রিট: আদালতে লড়বেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনটি আদালতে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

শিশির মনির তার পোস্টে উল্লেখ করেন, “গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবেলা করব, ইনশাআল্লাহ।”

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়। জনস্বার্থে এই রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এটি জমা দেওয়া হয়।

রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ভাঙা সড়কে বাঁশের সাঁকো: পাঁচ গ্রামের মানুষের চরম ভোগান্তি

গণভোটের ফল স্থগিতের রিট: আদালতে লড়বেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির

আপডেট সময় : ০৫:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬