জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য মঙ্গলবার জাতীয় সংসদে শপথ গ্রহণ করেছেন। দুপুর ১টার দিকে সংসদ ভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্য দিয়ে সংসদে এনসিপির প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।
এনসিপি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় নির্বাচনি ঐক্যের একটি অংশ। দলটির যে ছয়জন সংসদ সদস্য শপথ নিয়েছেন, তারা হলেন— নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন এবং আতিকুর রহমান মোজাহিদ।
এদিকে, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা কেবলমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এখনো শপথ গ্রহণ করেননি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে অধিবেশন শুরু হওয়ার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় জোটের নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য— উভয় পদেই শপথ গ্রহণ করেছেন।
রিপোর্টারের নাম 

























