ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

রমজান সামনে রেখে টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার: সাশ্রয়ী মূল্যে মিলবে ৫ নিত্যপণ্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে। এই কার্যক্রমের আওতায় ভোক্তারা বাজারের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরসহ মোট পাঁচটি অত্যাবশ্যকীয় পণ্য কিনতে পারবেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির চলমান কার্যক্রমও এর পাশাপাশি অব্যাহত থাকবে।

টিসিবি সূত্রে জানা গেছে, রমজানে সর্বাধিক চাহিদাসম্পন্ন এসব পণ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত পণ্য বিক্রির পাশাপাশি ছোলা ও খেজুর যুক্ত হচ্ছে এবারের কার্যক্রমে। সারা দেশে ৪ শতাধিক ট্রাকে এই পণ্য বিক্রি করা হবে, যেখানে প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন ভোক্তা পণ্য কেনার সুযোগ পাবেন। সাপ্তাহিক ছুটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই এই কার্যক্রম চলবে।

টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য বিক্রির সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত ডিলারদের পণ্য সংগ্রহের জন্য টাকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন গণমাধ্যমকে বলেন, “পবিত্র রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কতিপয় পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করা হবে। এই কার্যক্রম দেশের প্রতিটি জেলা, সিটি করপোরেশন এবং বিভাগীয় শহরে একযোগে পরিচালিত হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

রমজান সামনে রেখে টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার: সাশ্রয়ী মূল্যে মিলবে ৫ নিত্যপণ্য

আপডেট সময় : ০৪:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬