ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২, আহত ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা তৈরির সময় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ফাটাপাড়া গ্রামের বাসিন্দা কালাম আলীর বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, এতে বসতবাড়ির একটি অংশ লণ্ডভণ্ড হয়ে যায়। বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পান। এছাড়া আরও তিনজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা পুরো এলাকাটি নিয়ন্ত্রণে নিয়ে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কী কারণে বা কোন উদ্দেশ্যে সেখানে বোমা তৈরি করা হচ্ছিল এবং এর নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তবে স্থানীয়রা এখনো হতাহতদের সঠিক পরিচয় দিতে পারেনি। কালামের বাড়িতে ঘটা এই বিস্ফোরণের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

এদিকে, এই ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২, আহত ৩

আপডেট সময় : ১০:১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬