মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৩ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বেনাপোল সীমান্তে আট লাখ টাকার আমদানি নিষিদ্ধ হোমিওপ্যাথিক ওষুধ জব্দ করলো বিজিবি

  • হালনাগাদ সময় : ১২:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১ নভেম্বর) সকালে যশোর বিজিবি ব্যাটালিয়ন একটি প্রেসনোটে এই তথ্য নিশ্চিত করে। প্রেসনোটে বলা হয়েছে, বিজিবির একটি বিশেষ টহল দল বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী নিয়মিত অভিযান চালাচ্ছিল। অভিযান চলাকালে এই বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধের চালানটি জব্দ করা হয়। জব্দকৃত হোমিওপ্যাথিক ওষুধগুলোর সিজার মূল্য প্রায় ৮ লাখ ৮ হাজার টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওষুধের এই বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানের মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের ধরার জন্য সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান জোরদার ও অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আগামী অর্থবছরেই পাল্টে যাবে স্বাস্থ্য খাতের দৃশ্যপট: স্বাস্থ্যমন্ত্রী

26 October 2026

হুমকি দেওয়ার মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বেনাপোল সীমান্তে আট লাখ টাকার আমদানি নিষিদ্ধ হোমিওপ্যাথিক ওষুধ জব্দ করলো বিজিবি

হালনাগাদ সময় : ১২:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫