মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৫৮ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আগামী অর্থবছরেই পাল্টে যাবে স্বাস্থ্য খাতের দৃশ্যপট: স্বাস্থ্যমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৪:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আগামী অর্থবছরের মধ্যেই দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক রূপ বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, তৃণমূল পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, উপজেলা হাসপাতালের শয্যা বাড়ানো এবং ক্যানসার চিকিৎসার পরিধি বাড়াতে নানামুখী পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে আয়োজিত ‘মেডিকেল ফিজিক্স কার্যক্রমের উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে প্রতি তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি করে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। আধুনিক অবকাঠামো ও প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক চেহারা পরিবর্তনের ওপর জোর দেন তিনি।

দেশে ক্যানসার চিকিৎসার পরিধি বাড়ানোর পদক্ষেপ সম্পর্কে তিনি আরও জানান, সরকার ১৭টি লিনিয়ার এক্সিলারেটর বা আধুনিক রেডিওথেরাপি মেশিন আনার জোরালো উদ্যোগ নিয়েছে। এসব যন্ত্রপাতি স্থাপনে বিশেষ বাংকার নির্মাণ ও সংস্কার চলছে। পর্যায়ক্রমে আটটি বিভাগীয় শহরের পাশাপাশি জেলা পর্যায়েও রেডিওথেরাপি সেবা ছড়িয়ে দেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

26 October 2026

সরকারের সবুজ সংকেত পেলে মাদকমুক্তিতে 'ক্রসফায়ারেও' পিছপা হবে না পুলিশ: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আগামী অর্থবছরেই পাল্টে যাবে স্বাস্থ্য খাতের দৃশ্যপট: স্বাস্থ্যমন্ত্রী

হালনাগাদ সময় : ০৪:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬