মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৫৮ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আইপিএল-পিএসএলের পর এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে মুস্তাফিজ

  • হালনাগাদ সময় : ০৩:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বড় মঞ্চে কাটার ও স্লোয়ারের জাদু দেখানোর পর এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন ১৬তম আসরের জন্য এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।

টুর্নামেন্টটিতে অংশগ্রহণের জন্য মুস্তাফিজ ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় দলের এই পেসারকে পুরো আসরে খেলার জন্য ছাড়পত্র দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

এর মধ্য দিয়ে সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে মাঠে নামার গৌরব অর্জন করতে যাচ্ছেন মুস্তাফিজ। ২০১৬ সালে আইপিএলের অভিষেকেই সেরা উদীয়মান খেলোয়াড় হওয়া এই পেসার বিশ্বের অন্যতম সেরা এই লিগে নিজের পারফরম্যান্স প্রদর্শনের নতুন সুযোগ পাচ্ছেন।

তবে বিগ ব্যাশে খেলার কারণে দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন আসর ‘ডি থ্রি’ বা ডমেস্টিক থ্রি ট্রফির টি-টোয়েন্টি পর্বে পাওয়া যাবে না মুস্তাফিজ ও রিশাদ হোসেনকে। আগামী ১২ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে এই প্রতিযোগিতা, যার সাথে সূচির সংঘাত থাকায় দুজনকেই বিগ ব্যাশের মঞ্চেই দেখা যাবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

26 October 2026

সরকারের সবুজ সংকেত পেলে মাদকমুক্তিতে 'ক্রসফায়ারেও' পিছপা হবে না পুলিশ: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আইপিএল-পিএসএলের পর এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে মুস্তাফিজ

হালনাগাদ সময় : ০৩:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬