রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান জানিয়েছেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৮মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি তিনি। তিনি বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আমরা এখনো চূড়ান্ত রিপোর্ট হাতে পাইনি। তাই এই মুহূর্তে নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়।”
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি উত্তরার একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটেছিল।
রিপোর্টারের নাম 
























