রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি তাদের ৩৮তম ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর শহীদ আবরার ফাহাদ এভিনিউতে নবনির্মিত এই কার্যালয়টির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। এগারোটি শাখা এবং তিনটি উপশাখা নিয়ে গঠিত এই জোনাল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন।
নতুন এই জোনাল অফিসের উদ্বোধনে ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আব্দুল কাদের জিলানী, স্বপ্না চক্রবর্তী, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, আফরোজা সুলতানা, মো. আবদুল মান্নান মিয়া, রমনা করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. রফিকুল করিম, মো. মামুনুর রশীদ মোল্লা এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই নতুন কার্যালয়টি ব্যাংকের গ্রাহক সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























