ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

গাজীপুরে তারেক রহমানের সমাবেশ ঘিরে বিএনপির প্রস্তুতি সভা

বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের আসন্ন গাজীপুর সফরকে কেন্দ্র করে দলটির স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এই লক্ষ্যে কালিয়াকৈর উপজেলার বলিয়াদী জমিদার বাড়িতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম সিকদার। উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তারা জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর নির্দেশনার প্রতি গুরুত্বারোপ করেন। তারা বলেন, গাজীপুরের এই সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে হবে।

বক্তারা সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধির উপর বিশেষ আলোকপাত করেন। এছাড়াও, নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে সমাবেশের সাফল্য নিশ্চিত করার ব্যাপারেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলা মোকাবিলায় প্রস্তুত আমিরাত: প্রেসিডেন্ট আল নাহিয়ান

গাজীপুরে তারেক রহমানের সমাবেশ ঘিরে বিএনপির প্রস্তুতি সভা

আপডেট সময় : ০২:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬