ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ডিএসইতে বছরের সর্বোচ্চ উল্লম্ফন, সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। রোববার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ এবং সূচকটিকে আবার ৫ হাজার পয়েন্টের উপরে নিয়ে গেছে।

এই উত্থান গত আড়াই মাসের মধ্যে ডিএসই সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে গত ৩ নভেম্বর ডিএসইএক্স সূচক ৫ হাজার ৬১ পয়েন্টে ছিল। ডিএসইএক্স ছাড়াও ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকেরও বড় ধরনের উত্থান হয়েছে। দুটি সূচকই প্রায় দেড় শতাংশ হারে বেড়েছে।

সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে। আগের দিনের তুলনায় রোববার ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৯৫ কোটি টাকা। ফলে দিনশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৪ কোটি টাকা। এর আগে বৃহস্পতিবার শেষ লেনদেন দিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৭৯ কোটি ৮০ লাখ টাকা।

লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও বন্ডের দর বেড়েছে। মোট ৩৮৯টি ইস্যুর মধ্যে ২৯০টির দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর। বিশেষত, অবসায়নের তালিকায় থাকা লিজিং কোম্পানিগুলো ছিল দরবৃদ্ধির শীর্ষে। পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের মতো পাঁচটি লিজিং কোম্পানির শেয়ারদর ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পাওয়া আরেকটি লিজিং কোম্পানি হলো ইন্টারন্যাশনাল লিজিং, যার দর বেড়েছে ৯.৭৫ শতাংশ। এসব লিজিং কোম্পানির শেয়ার ১.১০ টাকা থেকে ৪৫ পয়সার মধ্যে লেনদেন হয়েছে।

এদিকে, সূচক সমন্বয়ের অংশ হিসেবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সে ৯টি কোম্পানি নতুন করে যুক্ত হয়েছে এবং ১৬টি কোম্পানি বাদ পড়েছে। নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো: বিডি ওয়েল্ডিং, ডেসকো, দুলামিয়া কটন, হা-ওয়েল টেক্সটাইল, নর্দার্ণ ইসলামী ইনস্যুরেন্স, সাফকো স্পিনিং মিলস, সার্প ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক ও ঝিল-বাংলা সুগার। একই প্রক্রিয়ায় ডিএসই-৩০ সূচকে তিনটি কোম্পানি যুক্ত হয়েছে ও তিনটি কোম্পানি বাদ পড়েছে। ডিএসই-৩০ সূচকে যুক্ত হওয়া কোম্পানি তিনটি হচ্ছে- মেঘনা পেট্রোলিয়াম, ফাইন ফুডস ও বিএসআরএম স্টিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

ডিএসইতে বছরের সর্বোচ্চ উল্লম্ফন, সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে

আপডেট সময় : ০৭:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬