মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫১ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শিক্ষার্থীদের বাস্তবসম্মত উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নে সহযোগিতা করবে সরকার: ববি হাজ্জাজ

  • হালনাগাদ সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তৃণমূলের সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর ও টেকসই সমাধানে সরকার সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের মেধা ও নতুন দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে স্থানীয় সমস্যার সমাধানের পাশাপাশি রাষ্ট্রীয় নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ক্ষেত্র তৈরি করা এখন সময়ের দাবি।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘গভর্নেন্স সলিউশনস কম্পিটিশন’-এর বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক সমস্যার কথা বললে চলবে না; এমন সমস্যা চিহ্নিত করতে হবে যার বাস্তবমুখী ও টেকসই সমাধান তারা উপস্থাপন করতে পারে। সমস্যার গভীরতা ও প্রভাব তথ্য-প্রমাণের ভিত্তিতে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের জরিপ, গবেষণা ও প্রয়োজনে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সহায়তা নেওয়া যেতে পারে।

বাস্তবায়নযোগ্য সমাধানের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি পরিকল্পনা শুধু কাগজে আকর্ষণীয় হলেই চলবে না, তা বাস্তবে প্রয়োগযোগ্য হতে হবে। স্থানীয় খালের বর্জ্য ব্যবস্থাপনা বা যানজট নিরসনের মতো সমস্যাগুলোতে সাময়িক উদ্যোগের বদলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং জনসচেতনতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, এই প্রতিযোগিতায় বিজয়ী সেরা তিনটি দলের বাস্তবসম্মত প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য সংসদ সদস্যের কার্যালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা ২০২৬: কুড়িগ্রামের ৯টি কলেজে পাসের হার শূন্য

31 October 2026

বগুড়ায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, পাস করেননি কোনো শিক্ষার্থী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শিক্ষার্থীদের বাস্তবসম্মত উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নে সহযোগিতা করবে সরকার: ববি হাজ্জাজ

হালনাগাদ সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬