ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যানের পর মির্জা ফখরুলের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের সাক্ষাৎ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের একটি প্রতিনিধিদল রবিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এর আগে সকালে সরকার শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বৃদ্ধি করতে সম্মতি দেয়। অর্থ বিভাগের উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষর করা এক অফিস আদেশে জানানো হয়, ছয়টি শর্ত পালন সাপেক্ষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্ধিত এই ভাতা পাবেন এবং আদেশটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

কিন্তু সরকারের এই আদেশ জারির পরও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা আজও (রবিবার) জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যানের পর মির্জা ফখরুলের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের সাক্ষাৎ

আপডেট সময় : ০২:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫