ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হাল্যান্ডের জোড়ায় আর্সেনালের ওপর চাপ বজায় রাখলো সিটি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে লিগের শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বজায় রেখেছে পেপ গার্দিওলার দল। ১৬ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৩৬। সিটির সমান ম্যাচে সংগ্রহ ৩৪। 

শনিবার রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করায় আর্সেনাল সিটির কাছে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছিল। কিন্তু যোগ করা সময়ে ইয়ারসন মস্কেরার আত্মঘাতী গোলে রক্ষা পেয়েছে মিকেল আর্তেতার দল। তার পরেও রবিবার জিতে নিজেদের কাজটা ঠিকই করে রেখেছে সিটি। যদিও ম্যাচটি তাদের জন্য একেবারে সহজ ছিল না। শুরুতেই সেরা সুযোগটি তৈরি করে প্যালেস। অ্যাডাম হোয়ার্টনের চিপ পাস থেকে অফসাইড ফাঁদ ভেঙে বেরিয়ে যান ইয়েরেমি পিনো। কিন্তু গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে একা পেয়েও শট নেন ক্রসবারে।

স্বাগতিকরা সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে ধারালো ফিনিশিংয়ের অভাব ভোগায় তাদের। সেই সুযোগই কাজে লাগাতে পেরেছে সিটি। প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে মাতেউস নুনেসের ক্রসে হাল্যান্ড শক্ত হেডে জাল কাঁপান।

হোয়ার্টন দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত এক শটে গোলের খুব কাছে গিয়েছিলেন, কিন্তু তার প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। এরপর তিজানি রেইন্ডার্সের নিচু শট রুখে দেন গোলরক্ষক ডিন হেন্ডারসন। তবে কিছুক্ষণ পরই ৬৯ মিনিটে ফিল ফোডেনের নিখুঁত ফিনিশে ব্যবধান বাড়ায় সিটি। ম্যাচের শেষ দিকে সাভিনহোকে ফেলে দিলে পেনাল্টি পায় সিটি। ৮৯ মিনিটে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন হাল্যান্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়ের কড়া হুঁশিয়ারি

হাল্যান্ডের জোড়ায় আর্সেনালের ওপর চাপ বজায় রাখলো সিটি

আপডেট সময় : ১১:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫