মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৬ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কলকাতায় মমতার দলীয় কার্যালয় সিল, চাপে তৃণমূল কংগ্রেস

  • হালনাগাদ সময় : ০৪:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে চাপে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কলকাতার তোপসিয়ায় অবস্থিত দলটির নির্মীয়মাণ ভবন সিল করে দিয়েছে পুলিশ। ভবনের সামনে বসানো হয়েছে ত্রিস্তরীয় লোহার ব্যারিকেড ও গার্ডরেল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ভবনে কেবল নির্মাণকাজ চালানো যাবে, কোনো ধরনের রাজনৈতিক সভা বা সাংগঠনিক কার্যকলাপ চালানো যাবে না।

প্রশাসনের এই পদক্ষেপকে ‘ষড়যন্ত্র’ এবং রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবে আখ্যা দিয়েছেন মমতা-তৃণমূলের শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, দলীয় কার্যালয় কার্যত দখল করে নিয়ে সাংগঠনিক কার্যক্রম স্থবির করে দেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩৬জি তোপসিয়া রোডের পুরোনো তৃণমূল ভবনটি দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নেতারা ব্যবহার করতেন। পরে ভবনটির একটি অংশে ছয়তলা নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। কয়েক দিন ধরে ওই নির্মীয়মাণ ভবনেই দলীয় বৈঠক চলছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব বৈঠকের ছবি ও প্রচার চালানো হচ্ছিল।

বিষয়টি কলকাতা পৌরসভার (সিটি করপোরেশন) নজরে এলে তাদের পক্ষ থেকে আনন্দপুর থানায় অভিযোগ জানানো হয়। এরপরই বৃহস্পতিবার মাঝরাত থেকে তৎপরতা শুরু করে পুলিশ। শুক্রবার রাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে ভবনটি সিল করে দেন এবং সামনের রাস্তায় গার্ডরেল বসিয়ে দেন।

বর্তমানে ভবনটিতে দুজন নিরাপত্তারক্ষী ও নির্মাণশ্রমিক ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো নেতা-কর্মীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সম্প্রতি সেখানে একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা বাতিল হয়ে যায়।

তপশিয়ার অফিসে নির্মাণকাজ শুরু হওয়ার পর মেট্রোপলিটনে নতুন রাজ্য দপ্তর নেয়া হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটলে তিন ভাগে ভাগ হয়ে যায় তৃণমূল কংগ্রেস। এরমধ্যে বেশিরভাগ বিধায়কের সমর্থন থাকায় মেট্রোপলিটনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের অন্য কার্যালয়টি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নিয়ন্ত্রণে নেয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারীরা ‘কালীঘাট শিবিরের’ নেতারা বাধ্য হয়ে সাংগঠনিক কাজ পরিচালনার জন্য তোপসিয়ার এই পুরোনো ও নির্মীয়মাণ ভবনটিই ব্যবহার করছিলেন।

পুলিশের অভিযানের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়সহ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। তারা দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ‘রাতে পুলিশ প্রায় ভবনটি দখল করে নিচ্ছিল। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দোলা সেন বলেন, ৩০ বছর ধরে ওই জায়গা আমাদের দলের সম্পত্তি এবং আমাদের কাছে সব বৈধ নথি রয়েছে। ষড়যন্ত্র করে ভবনটি সিল করে দেয়া হয়েছে।’

কলকাতা পুলিশ সূত্রের দাবি, ছয়তলা নির্মাণাধীন ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি এবং কলকাতা পৌরসভার পক্ষ থেকে বসবাস বা ব্যবহারের জন্য প্রয়োজনীয় ‘কমপ্লিশন সার্টিফিকেট’ (সিসি) দেয়া হয়নি। পৌরসভার আইন অনুযায়ী, সিসি ছাড়া ভবনের ব্যবহার সম্পূর্ণ অবৈধ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ

29 November 2026

পার্বতীপুরে রেললাইনে আগুন, চালকের তৎপরতায় রক্ষা পেল নীলসাগর এক্সপ্রেস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কলকাতায় মমতার দলীয় কার্যালয় সিল, চাপে তৃণমূল কংগ্রেস

হালনাগাদ সময় : ০৪:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬