মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৩ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র সৈকতে আকাশে জাহাজ ভাসার অদ্ভুত দৃশ্য ভাইরাল

  • হালনাগাদ সময় : ০৮:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের আজমান সমুদ্রসৈকতে দূর থেকে সমুদ্রের উপরিভাগে নয়, বরং আকাশে জাহাজ ভেসে থাকার মতো একটি অদ্ভুত ও অবিশ্বাস্য দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি ইতোমধ্যে তিন কোটির বেশি মানুষ দেখেছেন। অনেকেই একে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি বা দৃষ্টিবিভ্রম বলে মনে করলেও এর পেছনে রয়েছে প্রাকৃতিক এক আলোকীয় ঘটনা।

দুবাইভিত্তিক আলোকচিত্রী জাসিল আজিজ গত বুধবার কাজ শেষে সমুদ্রসৈকতে গিয়ে দূরের জাহাজগুলোকে অস্বাভাবিকভাবে ভাসতে দেখে দ্রুত তা মুঠোফোনে ধারণ করেন। পরে তার ধারণ করা এই ভিডিওটিই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, ভূপৃষ্ঠের কাছাকাছি ঠান্ডা বাতাস এবং তার ওপরে উষ্ণ বাতাসের স্তর তৈরি হওয়ার ফলে তাপমাত্রার বিপরীত বিন্যাস ঘটে। এর ফলে আলোর গতিপথ বেঁকে যায় এবং দিগন্তের ওপারে থাকা জাহাজ বা দূরের বস্তু আকাশে ভাসছে বলে প্রতিভাত হয়। বিজ্ঞানের ভাষায় একে ‘সুপিরিয়র মিরাজ’ বা ঊর্ধ্ব মরীচিকা বলা হয়ে থাকে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র সৈকতে আকাশে জাহাজ ভাসার অদ্ভুত দৃশ্য ভাইরাল

হালনাগাদ সময় : ০৮:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬