মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৭ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা থাকলেও আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১০:৩১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়ার কথা থাকলেও আমদানিকারকদের রাজি করিয়ে তা আটকে রেখেছেন বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আসন্ন রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ ভালো রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।

বাজার স্থিতিশীল রাখার বিষয়ে মন্ত্রী বলেন, এর দুটি দিক রয়েছে। একটি হলো পণ্যের সরবরাহ ঠিক রাখা, অন্যটি হলো দাম নিয়ন্ত্রণে রাখা। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়লে দেশের বাজারেও তার প্রভাব পড়ে বলে জানান তিনি।

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা। তবে আমদানিকারকদের রাজি বর্তমান দাম ধরে রাখা হয়েছে। একধরনের চাপ প্রয়োগ করেও তাঁদের রাজি করানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তেलोंের দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সিএফআর মূল্য, বন্দরের খরচ ও প্রক্রিয়াজাতকরণ ব্যয় বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন হিসাব নয়, চাইলে যে কেউ যাচাই করতে পারবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: ডা. শাহাদাত হোসেন

27 November 2026

সরকারের সঙ্গে সংলাপে এককভাবে নয়, জোটবদ্ধভাবে অংশ নিতে চায় ১১ দলীয় ঐক্য

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা থাকলেও আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী

হালনাগাদ সময় : ১০:৩১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬