মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১১ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমনের আবাদ, তবুও দুশ্চিন্তায় কৃষক

  • হালনাগাদ সময় : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুরে মাঠজুড়ে এখন পাকা আমন ধান কাটার ব্যস্ততা। কোথাও কৃষকেরা ধান কাটছেন, কোথাও চলছে মাড়াইয়ের কাজ। সোনালি ধানে ভরে উঠছে কৃষকের উঠান। ভালো ফলন হলেও ধান কাটা, মাড়াই ও শ্রমিকের মজুরিসহ অন্যান্য খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। সব খরচ বাদ দিয়ে শেষ পর্যন্ত কতটা লাভ হবে, সেই হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, উপজেলায় বোনা ও রোপা এই দুই ধরনের আমন ধানের চাষ হয়। গতবছর উপজেলায় ২ হাজার ৪০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছিল। চলতি মৌসুমে দুই ধরনের আমন মিলিয়ে আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬০০ হেক্টর। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার মোট ৩ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে বোনা আমন ৩ হাজার ২৫০ হেক্টর এবং রোপা আমন ৫০ হেক্টর। যা গত বছরের তুলনায় এবার ৯০০ হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে।

সরজমিনে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায়, মাঠে মাঠে চলছে আমন ধান কাটার ব্যস্ততা। কোথাও কৃষকেরা ধান কাটছেন, কোথাও চলছে মাড়াই ও শুকানোর কাজ। বাড়ির উঠানে স্তূপ করে রাখা হয়েছে নতুন ধান। ধান কাটা, মাড়াইয়ের ব্যস্ততায় এখন গ্রামের মাঠ ও কৃষকের উঠান।

উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের কৃষক মোতাহার বলেন, আমন ধান চাষে তুলনামূলক খরচ কম হলেও ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিকের মজুরি দিতেই অনেক খরচ হয়ে যাচ্ছে। পাশাপাশি বাজারে ধানের দামও কম। সব মিলিয়ে খরচ বাদ দিয়ে তেমন লাভ থাকবেনা। ভালো ফলন হলেও শেষ পর্যন্ত কতটা লাভ থাকবে, তা নিয়েই এখন দুশ্চিন্তা।

উপজেলার বাল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের কৃষক খন্দকার মিজানুর রহমান বলেন, এ বছর ৬ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছি। ফলন ভালো হলে প্রতি বিঘায় ৮ থেকে ৯ মণ ধান পাবো, আর কম হলে ৫ থেকে ৬ মণ। ধান কাটাসহ শ্রমিকের মজুরিতে প্রতি বিঘায় খরচ হবে প্রায় ৬ হাজার টাকা। বর্তমান বাজারদরে ধান বিক্রি করে প্রতি বিঘায় ৮ থেকে ৯ হাজার টাকা পাওয়া যাবে। এতে ধান বিক্রির টাকায় তেমন লাভ না থাকলেও খড় বিক্রি করে কিছুটা পুষিয়ে নিতে পারবো।

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমনের ফলন ভালো হয়েছে। এতে কৃষকেরাও খুশি। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের মধ্যে উচ্চফলনশীল জাতের ধানবীজ ও সার বিতরণসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের পরিশ্রম ও অনুকূল আবহাওয়ার কারণে এবার আমনের ফলন ভালো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু

27 November 2026

পতিত স্বৈরাচার দেশে আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমনের আবাদ, তবুও দুশ্চিন্তায় কৃষক

হালনাগাদ সময় : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬