মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৩ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

  • হালনাগাদ সময় : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিন-রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে সীমান্ত এলাকায় মাইকিং প্রচারণা চালানো হচ্ছে।

বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদারের পাশাপাশি আকাশপথে পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।

একই সঙ্গে অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। এসব সভার মাধ্যমে সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সতর্ক ও সচেতন করা হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু

27 November 2026

পতিত স্বৈরাচার দেশে আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

হালনাগাদ সময় : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬