মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩৬ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বেনাপোল সীমান্তে ট্রাভেল পারমিটে আট বাংলাদেশিকে হস্তান্তর

  • হালনাগাদ সময় : ০৫:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভালো কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটে ফিরিয়ে এনেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামক একটি বেসরকারি সংস্থার জিম্মায় প্রদান করে।

ফিরে আসা নাগরিকরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীড়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও এনজিও সূত্রে প্রকাশ, উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তারা ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তী সময়ে দেশটির দমদম ও তামিলনাড়ু রাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকাকালীন অবৈধ অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে এবং আদালত তাদের দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ফেরত আসা আট বাংলাদেশিকে নিয়মমাফিক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, থানা থেকে তাদের গ্রহণ করে রাতে নিরাপদ আশ্রয়ে (শেল্টারহোম) রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে তাদের স্বজনদের নিকট ফিরিয়ে দেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নাট্যকার মাতিয়া বানু শুকুরের প্রয়াণে অভিনেতা চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

27 November 2026

যুক্তরাষ্ট্রে চরকির নতুন ব্যবসায়িক অংশীদার হলো টোস্টার প্রোডাকশন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বেনাপোল সীমান্তে ট্রাভেল পারমিটে আট বাংলাদেশিকে হস্তান্তর

হালনাগাদ সময় : ০৫:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬