যুক্তরাষ্ট্রে বৈধ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২১ নভেম্বর) দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত সময়সীমা পেরিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
ভিসা সংক্রান্ত নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।


























