মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৪ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজায়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

  • হালনাগাদ সময় : ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজায়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতিকর্মী এরশাদুল হক। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাতিয়া বানু শুকু। পাশাপাশি কিডনির জটিলতাতেও ভুগছিলেন তিনি।

মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নূরুল আলম আতিকের স্ত্রী। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবার আর্থিক সংকটে পড়ে। তাঁর চিকিৎসায় সহায়তার জন্য সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সরকারের সহযোগিতাও চেয়েছিলেন স্বামী নূরুল আলম আতিক।

তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গুণী এই নির্মাতার প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

27 November 2026

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজায়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

হালনাগাদ সময় : ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬