মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৪ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রুহুল কবির রিজভী

  • হালনাগাদ সময় : ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে এবং এর কোনো স্থায়ী প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশে একটি নিরপেক্ষ বিচারব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে প্রতিষ্ঠিত হলে শহিদ ডা. মিলনের আত্মত্যাগ প্রকৃত অর্থে সার্থক হতো।

তিনি আরও বলেন, অতীতে বারবার গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারেনি। এ সময় তিনি গণতন্ত্র সুরক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তুলনামূলকভাবে অধিকতর কার্যকর হিসেবে উল্লেখ করেন। বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও পরবর্তীতে ক্ষমতায় এসে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে তা বাতিল করেছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

27 November 2026

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রুহুল কবির রিজভী

হালনাগাদ সময় : ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬