দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী আবারও দর্শকদের মাঝে হাজির হলেন এক নতুন রূপে। ছোট চুলে অন্তঃসত্ত্বা নারীর সাজে তাঁকে দেখে মুগ্ধ অনুরাগীরা। মণি রত্নমের আগামী ছবি ‘ইঞ্জি ভেল্লাম’-এর ‘আচ্চি আচ্চি’ গানটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
গানটিতে মাতৃত্বের আনন্দ ও জীবনের নতুন অধ্যায়ের অনুভূতি চমৎকারভাবে ফুটে উঠেছে। ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। তাঁদের প্রেম ও সংসারের গল্প নিয়ে নির্মিত এই ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। তবে নির্মাতারা এখনো ছবির বিস্তারিত কাহিনি নিয়ে মুখ খোলেননি।
গানটির সুর করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান এবং কথা লিখেছেন ইলাঙ্গো কৃষ্ণন। কণ্ঠ দিয়েছেন বৈশালী সামন্ত ও শরণ্যা শ্রীনিবাস। সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে আছেন অবিক মুখোপাধ্যায় এবং সম্পাদনায় রয়েছেন শ্রীকর প্রসাদ। আগামী ২৯ জানুয়ারি ২০২৭ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইঞ্জি ভেল্লাম’।


























